নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ মার্চ ২০২৫ | 395 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ডিসেম্বর’২৪ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪১ টাকা ২৫ পয়সা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮২ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা।
৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৮ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১২:০৪ এএম | শনিবার, ২২ মার্চ ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.