বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ | 216 বার পঠিত | প্রিন্ট

সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৮ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩ টাকা ১৩ পয়সা। অর্থাৎ, গত বছরের তুলনায় ইপিএস উল্লেখযোগ্যভাবে কমেছে।

Responsive Ad Banner

এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (নেট অপারেটিং ক্যাশ ফ্লো – NOCFPS) বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৭৮ পয়সায়, যা আগের বছর ছিল ৬ টাকা ১৩ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০ টাকা ৫৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com