রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ জুলাই ২০২২ | 244 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১২-১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২৪ কোটি ৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৫ লাখ ৬০ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৩২ শতাংশ।

Responsive Ad Banner

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৯৩ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৪১ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ৩৫ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকার, গোল্ডেন সনের ৩২ কোটি ৮ লাখ ১৯ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৩১ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকার, জেএমআই হসপিটালের ২৭ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ২৭ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ জুলাই ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com