সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক দর হারানোর শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | 170 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর হারানোর শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ১১ থেকে ১৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৩০টির বা ৭.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল একহাজার ৮৫৬.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় একহাজার ৬৮৭.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬৮.৮০ টাকা বা ৯.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিকেন্টস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের ৭.৫৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩.০৬ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ২.৬৯ শতাংশ, বাটা সুর ২.১৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২.০২ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৭৯ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১.২২ শতাংশ, বার্জার পেইন্টসের ১.০৯ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.০১ শতাংশ কমেছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com