বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | 183 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২০-২৪ জুলাই ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত আর্থিক খাতভুক্ত বেশ কিছু কোম্পানির শেয়ারদরে চাঙাভাব লক্ষ্য করা গেছে। ডিএসই প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে শেয়ারদরের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (UTTARAFIN)। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এর দর ছিল ১১ টাকা ৪০ পয়সা, যা বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়ায় ১৭ টাকা ৪০ পয়সায়।

Responsive Ad Banner

দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড (NCCBANK)। সপ্তাহজুড়ে ব্যাংকটির শেয়ারদর ১৮ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১০ টাকা ১০ পয়সা থেকে ১২ টাকায় উন্নীত হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড (BANKASIA)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৮ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১৬ টাকা থেকে ১৯ টাকায় পৌঁছেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (MTB) চতুর্থ স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে এর দর ১৮ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১১ টাকা ৪০ পয়সা থেকে দাঁড়িয়েছে ১৩ টাকা ৫০ পয়সায়।

পঞ্চম অবস্থানে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড (IDLC)। কোম্পানিটির শেয়ারদর ১৮ দশমিক ২১ শতাংশ বেড়ে ৩৪ টাকা ৬০ পয়সা থেকে ৪০ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়েছে।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (PRIMEINSUR), যার শেয়ারদর ১৭ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৩২ টাকা ৫০ পয়সা থেকে ৩৮ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

সপ্তম অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (PRIMEFIN)। কোম্পানিটির দর ১৭ দশমিক ০৭ শতাংশ বেড়ে ৪ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪ টাকা ৮০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড (PRIMEBANK)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ১৬ শতাংশ বেড়ে ২৫ টাকা থেকে ২৯ টাকায় উন্নীত হয়েছে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড (IPDC) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১৫ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ১৬ টাকা ৩০ পয়সা থেকে ১৮ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দশম ও শেষ স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (PLFSL)। কোম্পানিটির শেয়ারদর ১৫ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ১ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com