বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ মে ২০২৫ | 173 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮-২২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড-এর। প্রতিষ্ঠানটি সপ্তাহজুড়ে শেয়ারদরের উল্লম্ফনে সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণ অনুযায়ী, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সোনারগাঁ টেক্সটাইলের শেয়ারদর ছিল ২৫ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে এ দর দাঁড়ায় ৪১ টাকা ৩০ পয়সায়। এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ১৬ টাকা বা ৬৩.২৪ শতাংশ।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে এইচআর টেক্সটাইল-এর। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ২৭.৪০ শতাংশ। আগের সপ্তাহের শেষ দিনে দর ছিল ২০ টাকা ৮০ পয়সা, যা বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ২৬ টাকা ৫০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৩.৯৮ শতাংশ বেড়ে ১৭ টাকা ১০ পয়সা থেকে ২১ টাকা ২০ পয়সায় উন্নীত হয়েছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বিকন ফার্মার ১৯.৩১ শতাংশ, বেঙ্গল উইন্ডশোর ১৯.৩১, এস আলম কোল্ডের ১৮.১৮ শতাংশ, ফাস্ট ফাইন্যান্সের ১৭.৬৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৭.১৪ শতাংশ, বসুন্ধরা পেপার মিলের ১৫.৫৫ শতাংশ এবং লিগ্যাছি ফুটওয়্যারের ১৩.৯৫ শতাংশ।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com