বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ মে ২০২৫ | 199 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১১-১৫ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩০ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যার শেয়ারদর ছিল ৩০ টাকা ১০ পয়সা, তা বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়ে দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারদর বেড়েছে ৯ টাকা ২০ পয়সা।

Responsive Ad Banner

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে ১৩ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৩ টাকা ৬০ পয়সা থেকে ৪ টাকা ১০ পয়সায় উন্নীত হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার। আগের সপ্তাহে এর শেয়ারদর ছিল ৪৫ টাকা ৩০ পয়সা, যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ বা ৪ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৫৪ শতাংশ, বিজিআইসির ৭.৫৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.২০ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৬.৫৭ শতাংশ, নূরানী ডাইংয়ের ৬.৪৫ শতাংশ, উত্তরা ব্যাংকের ৫.২৪ শতাংশ এবং মাগুরা মাল্টিপ্লেক্সের ৫.০৯ শতাংশ।

Facebook Comments Box

Posted ৮:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com