রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | 243 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে আলহাজ্ব টেক্সটাইলের।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর পতন তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

সপ্তাহের শুরুতে আলহাজ্ব টেক্সটাইলের উদ্বোধনী দর ছিল ১৯৮ টাকা ৬০ পয়সা।

আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৬৩ টাকা ৭০ পয়সায়।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩৪ টাকা ৯০ পয়সা বা ১৭.৫৭ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুন্নু এগ্রোর ১২.১৭ শতাংশ দর কমেছে।

এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

তৃতীয় সর্বোচ্চ রহিম টেক্সটাইলের ১১.৬৩ শতাংশ দর কমেছে।

এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর পতনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।

চতুর্থ সর্বোচ্চ এডিএন টেলিকমের ৮.৫৬ শতাংশ দর কমেছে।

এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর পতনের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি ল্যাম্পের ৮.৪৪ শতাংশ, জিকিউ বলপেনের ৭.৯৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৭.৫১ শতাংশ, আজিজ পাইপের ৭.৩৩ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ৭.০২ এবং আরডি ফুডের ৬.৯৭ শতাংশ দর কমেছে।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (০৯-১৩ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৮৪টির, অপরিবর্তিত রয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৫৭ কোটি ২৭ লাখ টাকা বা ২২ দশমিক ৭২ শতাংশ।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com