বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ মার্চ ২০২২ | 228 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে বেক্সিমকো
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টার্নওভার বা লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৪২৮টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ২১ লাখ টাকা।

Responsive Ad Banner

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৫ লাখ ৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বিএটিবিসি, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ইউনিয়ন ব্যাংক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com