নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : গ্রিন সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৬ মে অনুষ্ঠিত ৫৮৪তম সভায় ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল এবং কুপনভিত্তিক ফ্লোটিং রেটের। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
কোম্পানিটি জানিয়েছে, বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের বেজেল-৩ নীতিমালার আওতায় টিয়ার-২ রেগুলেটরি মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন উদ্যোগে অর্থায়নেও এ তহবিল কাজে লাগানো হবে।
তবে বন্ড ইস্যুর বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের ওপর নির্ভরশীল বলে জানিয়েছে ব্যাংক এশিয়া।
Posted ১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.