ব্রেকিং >>
ব্রেকিং >>

শ্লথ লেনদেনের মধ্যেও বিনিয়োগকারীদের আস্থায় স্থিতিশীল শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | 39 বার পঠিত | প্রিন্ট

শ্লথ লেনদেনের মধ্যেও বিনিয়োগকারীদের আস্থায় স্থিতিশীল শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শুরুতে সূচক ও লেনদেনের ইতিবাচক ধারা অব্যাহত থাকলেও মঙ্গলবার (৭ জুলাই) মধ্যাহ্নের পর লেনদেনের গতি কিছুটা মন্থর হয়। এর ফলে দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রবণতা দেখা গেলেও টাকার অংকে লেনদেন কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরেও পতন ঘটে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ধারাবাহিক সূচক বৃদ্ধির ফলে ডিএসই সূচক এখন ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। তাদের মতে, অদূর ভবিষ্যতেই সূচক এই গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করবে এবং লেনদেনও উল্লেখযোগ্য হারে বাড়বে। যদিও গত দুই দিন ধরে লেনদেনের গতি কিছুটা শ্লথ, তবুও বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থা অটুট রয়েছে। তাঁরা শেয়ার ধরে রাখায় টাকার অংকে লেনদেন কমলেও এটাকে তারা সাময়িক বলে মনে করছেন। তাঁরা আরও জানান, বাজার পরিস্থিতি যাই হোক না কেন, বড় ধরনের পতনের কোনো আশঙ্কা নেই, কারণ বর্তমান সরকার পুঁজিবাজার উন্নয়নে একাধিক ইতিবাচক পদক্ষেপ বাস্তবায়ন করছে। তাই আতঙ্কিত না হয়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তারা।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনা থেকে জানা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮১.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪.৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৬৮ পয়েন্ট কমে ২ হাজার ১৮১.৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এরমধ্যে ১৬০টির শেয়ারদর বেড়েছে, ১৮০টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের (১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকা) তুলনায় প্রায় ২৮ কোটি ৫৪ লাখ টাকা কম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এখানে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫৯ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ২৪টির অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪.৩৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২১৪.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে পূর্ববর্তী কার্যদিবসে সূচকটি ৬৮.৬৬ পয়েন্ট বেড়েছিল।

শেয়ারবাজার২৪/

Facebook Comments Box

Posted ২:৪৭ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com