নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ইউসিবি ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ১০ টাকা করে।
বিদ্যমান শেয়ারহোল্ডাররা প্রতি ২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ১টি করে (অনুপাত ১:২) রাইটস শেয়ার কেনার সুযোগ পাবেন। এই পদ্ধতিতে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে।
বিএসইসি জানিয়েছে, রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ইউসিবি ব্যাংক তাদের নিয়মিত ব্যাংকিং ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।
শেয়ারবাজার২৪/
Posted ৬:৩৯ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.