নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : কোম্পানির সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের (রিভ্যালুয়েশন) অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেডের (SHYAMPSUG) পরিচালনা পর্ষদ । আগামীকাল সোমবার (২৯ জুন ২০২৬) অনুষ্ঠিত পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, এম/এস মাহফেল হক অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর মূল্যায়ন প্রতিবেদনের আলোকে কোম্পানির সম্পদের বহনমূল্য (কেরিং অ্যামাউন্ট) ২১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৬৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৯১ টাকায়।
এই পুনর্মূল্যায়নের ফলে মোট ৭৬৩ কোটি ২৮ লাখ ৬১ হাজার ৪৬১ টাকার উদ্বৃত্ত (রিভ্যালুয়েশন সারপ্লাস) সৃষ্টি হয়েছে। কোম্পানি জানিয়েছে, নিরীক্ষকের পর্যালোচনা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় শর্তাবলী পূরণ সাপেক্ষে এই উদ্বৃত্ত কোম্পানির আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে।
Posted ১২:৫০ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.