নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | 33 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৬ সালের ৩১ মার্চে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) সমন্বিত (কনসোলিডেটেড) লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাস শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৯ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৯৫৬ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এছাড়া আলোচ্য প্রান্তিকে কোম্পানির নেট প্রিমিয়াম আয়ও বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ডেল্টা লাইফ ২২৬ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা নেট প্রিমিয়াম অর্জন করেছে, যেখানে ২০২৫ সালের একই সময়ে নেট প্রিমিয়াম ছিল ১৯৮ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা।
অপরদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির মোট ব্যয় কমেছে। এ সময়ে মোট ব্যয় হয়েছে ২২০ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা, যা গত বছরের জানুয়ারি–মার্চে ছিল ২২৮ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।
প্রকাশিত সমন্বিত আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ডেল্টা লাইফের লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ও নেট প্রিমিয়াম আয় বেড়েছে, পাশাপাশি মোট ব্যয় হ্রাস পেয়েছে—যা কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থার ইতিবাচক চিত্র তুলে ধরছে।
Posted ১২:৩৪ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.