ব্রেকিং >>
ব্রেকিং >>

শোকজের কবলে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ | 894 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে ৪ কোম্পানি
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে শেয়ারবাজারে তালিকাভুক্ত ু৪ কোম্পানি। এগুলো হলো- সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সালভো কেমিক্যাল, ঢাকা ডাইং এবং জনতা ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সাম্প্রতিক সময়ে এসব কোম্পানির শেয়ার অস্বাবাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিগুলোকে শোকজ নোটিশ পাঠিয়েছে ডিএসই। এরশেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে গত ২৫ আগস্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে গত জানানো হয়েছে, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বেড়েছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায, সাউথবাংলা ব্যাংকের শেয়ার দর গত ১১ আগস্ট ছিল ১১ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৪.৬০ টাকা বা ১৩৩ শতাংশ বেড়েছে।

সালভো কেমিক্যালের শেয়ার দর গত ১৬ আগস্ট ছিল ৪৩.৩০ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৪.৫০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.২০ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।

ঢাকা ডাইংয়ের শেয়ার দর গত ১৮ আগস্ট ছিল ২৩ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৬.৬০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে।

জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ১৬ আগস্ট ছিল ৩৯ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৮.২০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৯.২০ টাকা বা ৪৯ শতাংশ বেড়েছে।

কোম্পাানিগুলোর দর ধারাবাহিকভাবে বাড়া ডিএসই’র কাছে অস্বাভাবিক মনে হওয়ায় শোকজ করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৭ পিএম | বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com