বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোকজের কবলে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫ | 249 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে দুই কোম্পানি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে দর বৃদ্ধির কারণে কোম্পানি দুইটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি দুইটি হলো- আরএসআরএম স্টিল এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দুই কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি দুইটির কর্তৃপক্ষকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। ডিএসইর তদন্তের প্রেক্ষিতে ওই দুই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, অস্বাভাবিক হারে দর বাড়ার কোন মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ওই দুই কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, রতনপুর স্টিলের গত ১২ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৯.৪ টাকায়। যা ২ মার্চ লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৩.৬ টাকায়। অর্থাৎ ১৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪.২ টাকা বা ৪৫ শতাংশ।

এদিকে, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের গত শেয়ার দর ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ছিল ১০ টাকা ৭০ পয়সা। ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০১ অপরাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com