ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে লেনদেনের উল্লম্ফন, প্রধানমন্ত্রীর ইতিবাচক ঘোষণায় বাজার চাঙা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | 41 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে লেনদেনের উল্লম্ফন, প্রধানমন্ত্রীর ইতিবাচক ঘোষণায় বাজার চাঙা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : টানা দুই দিনের মিশ্র প্রবণতা কাটিয়ে আজ (০৯ জুলাই) দেশের শেয়ারবাজারে ফিরেছে ইতিবাচক ধারা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ সব সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, পাশাপাশি লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও সম্বৃদ্ধ হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামগ্রিকভাবে বাজার আগের তুলনায় এখন আরও স্থিতিশীল রয়েছে। মাঝেমধ্যে সূচক ও লেনদেনের গতি কিছুটা শ্লথ হলেও তাৎক্ষণিক সময়ের মধ্যেই বাজার পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে। বাজারের এই ইতিবাচক ধারার পেছনে প্রধান কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর শেয়ারবাজার বিষয়ক ইতিবাচক ঘোষণাকে। সরকারপ্রধান অতীতে শেয়ার কারসাজিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতির পাশাপাশি বাজার উন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন, যা আজকের বাজারে সরাসরি প্রভাব ফেলেছে।

Responsive Ad Banner

বিশ্লেষকদের মতে, বর্তমান সরকার শেয়ারবাজার উন্নয়নে অত্যন্ত আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালন করছে। এর ফলে ধীরে ধীরে বাজার তার স্থিতিশীলতা ফিরে পেয়েছে। আগামী দিনগুলোতে বাজার আরও বেশি ইতিবাচক হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকে বাজার নিয়ে কোনো আন্তরিকতার অভাব নেই উল্লেখ করে তারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইতিমধ্যে বাজার উন্নয়নে একাধিক কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে এবং লেনদেনে অংশগ্রহণও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪.০৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭.৭৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৪টির শেয়ারদর বেড়েছে, ১১৬টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের দিকে নজর দিলে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১ হাজার ১৫৮ কোটি ১১ লাখ টাকার তুলনায় প্রায় ২৭২ কোটি ৩৫ লাখ টাকা বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ৮৯ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৫৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৫.২২ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে গতকাল এই সূচক ৬০.৬০ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ২:৫৩ পিএম | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com