রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ মার্চ ২০২৩ | 160 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন
Responsive Ad Banner

আজ ১৩ মার্চ দেশের শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

অপরদিকে, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পাঁচটির মধ্যে তিন ধরনের সূচক এবং লেনদেন কমেছে।

Responsive Ad Banner

কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান ১ দশমিক ২২ গুন বেশি হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৩ দশমিক ৫৭ পয়েন্টে।

এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৩ দশমিক ৪৯ পয়েন্টে।

এবং ডিএসইএস সূচক দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ দশমিক ৮৬ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৫টি এবং কমেছে ৩৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০১টির।

আজ ডিএসইতে ৪৫১ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০০ দশমিক ৬৫ পয়েন্টে।

এছাড়া, সিএসসিএক্স সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০ দশমিক ৩০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসই-৫০ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৩২২ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন, সিএসই-৩০ সূচক ২ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩৬ দশমিক ৫৬ পয়েন্টে।

সিএসআই দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২২ দশমিক ৪৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৬ দশমিক ৫৬ পয়েন্টে এবং ১ হাজার ১৫৬ দশমিক ৯৭ পয়েন্টে।

সিএসইতে আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৮টি, কমেছে ৩১টি এবং পরিবর্তন হয়নি ৮৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ১৩ লাখ টাকা শেয়ার।

আগের কার্যদিবস রবিবার ২০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ

Facebook Comments Box

Posted ৫:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com