সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে নতুন আইপিও নীতিমালা প্রণয়নে খসড়া প্রকাশ করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 241 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে নতুন আইপিও নীতিমালা প্রণয়নে খসড়া প্রকাশ করল বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ইকুইটি সিকিউরিটিজের পাবলিক অফার (আইপিও) সংক্রান্ত বিধিমালায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সংস্থাটি নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে এবং খসড়া প্রকাশ করে অংশীজনদের কাছ থেকে মতামত আহ্বান করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ শিরোনামে নতুন খসড়া প্রকাশ করেছে।

Responsive Ad Banner

এই খসড়াটি ইতোমধ্যে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বাজার বিশেষজ্ঞ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মতামত, পরামর্শ এবং আপত্তি পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

খসড়াটি নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে:
👉 https://sec.gov.bd/crequest/Draft_on_the_Bangladesh_Securities_and_Exchange_Commission_(Public_Offer_of_Equity_Securities)_Rules,_2025_30.10.2025.pdf

এছাড়া খসড়ার একটি কিউআর কোডও বিজ্ঞপ্তিতে সংযুক্ত করা হয়েছে, যা স্ক্যান করে সরাসরি নথিটি দেখা যাবে।

মতামত, পরামর্শ বা আপত্তি পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন,
সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭।
ই-মেইল: chairman@sec.gov.bd
প্রতিলিপি: mehran@sec.gov.bd

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এ খসড়া বিধিমালা বাস্তবায়িত হলে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও বিনিয়োগবান্ধব হতে পারে, যা শেয়ারবাজারে নতুন গতি আনবে।

Facebook Comments Box

Posted ৯:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com