বুধবার ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা, সমন্বিত মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা, সমন্বিত মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি (শাহজালাল ইসলামী ব্যাংক) ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ আজ (৮ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত ৪০৬তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী প্রাইস সেনসিটিভ ইনফরমেশন (পিএসআই) প্রকাশ করে ব্যাংকটি জানিয়েছে, চলতি বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়েছে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল ২০২৬। আর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে ২০২৬ রবিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

আর্থিক সূচকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ অর্থবছরে কনসলিডেটেড ভিত্তিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ৩১ টাকা, যা ২০২৪ অর্থবছরের ১ দশমিক ৫২ টাকার তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। অপরদিকে একক ভিত্তিতেও ইপিএস বেড়ে ৩ দশমিক ৩১ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছর ছিল ১ দশমিক ৫২ টাকা।

শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) কনসলিডেটেড ভিত্তিতে ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ০৭ টাকায়, যা ২০২৪ সালে ছিল ২১ দশমিক ০৯ টাকা। একক ভিত্তিতে এনএভি বেড়ে হয়েছে ২৩ দশমিক ০৩ টাকা, যা আগের বছর ছিল ২১ দশমিক ০৫ টাকা।

এছাড়া শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) কনসলিডেটেড ভিত্তিতে ১২ দশমিক ২৮ টাকায় পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ৮ দশমিক ০৩ টাকা। একক ভিত্তিতে এই প্রবৃদ্ধি ৭ দশমিক ৯৯ টাকা থেকে বেড়ে ১২ দশমিক ১৪ টাকা হয়েছে।

মুনাফা ও ক্যাশ ফ্লো বৃদ্ধির কারণ

ব্যাংক সূত্রে জানা গেছে, পরিচালন আয় ও শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হলো— নেট ইনভেস্টমেন্ট ইনকাম, শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগ থেকে আয় এবং অন্যান্য পরিচালন আয় বৃদ্ধি পাওয়া।

অপরদিকে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বৃদ্ধির কারণ হিসেবে ব্যাংকটি বলেছে, বিনিয়োগ আয় বেড়ে যাওয়া এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্লেসমেন্ট বেড়ে যাওয়া।

বিশ্লেষকদের মতে, শাহজালাল ইসলামী ব্যাংকের এই শক্তিশালী আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। লভ্যাংশ ঘোষণা এবং আর্থিক সূচকের উল্লেখযোগ্য উন্নতি ব্যাংকটির ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

Posted ৮:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com