বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেনদেনে ফিরছে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ | 432 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে ৩ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২৩ মার্চ স্বাভাবিক লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার। এগুলো হলো- আইপিডিসি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ)। রেকর্ড ডেটের কারণে আজ এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে এসব কোম্পানি ২০ ও ২১ মার্চ স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি জেনারেল ইন্সুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৭৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৩ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

Responsive Ad Banner

আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৯২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১২ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ এপ্রিল ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ): কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৭ পয়সায়। আগামী ১৭ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com