সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

যুক্তিনির্ভর বিশ্বে দক্ষতা বাড়ানোর তাগিদ নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট

যুক্তিনির্ভর বিশ্বে দক্ষতা বাড়ানোর তাগিদ নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের দক্ষতা উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Responsive Ad Banner

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে, যেখানে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে। কর্পোরেট কাঠামো এখন প্রায় পুরোপুরি প্রযুক্তিনির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা অ্যানালিটিক্সসহ আধুনিক প্রযুক্তির বিকাশ হিসাববিজ্ঞানের পেশায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এই পরিবর্তনকে সাহসের সঙ্গে গ্রহণ করে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা কেবল হিসাবরক্ষক হিসেবে সীমাবদ্ধ নন; তারা প্রতিষ্ঠানের কৌশলগত উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান নয়, প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত রাখা জরুরি।

পেশাগত সততার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অ্যাকাউন্টিং পেশার মূল শক্তি হলো আস্থা। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সিএদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা আধুনিক সমাজ ও পুঁজিব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এবং এক ধরনের ‘অর্গানিক ইন্টেলেকচুয়াল’। হিসাববিজ্ঞান কেবল সংখ্যার হিসাব নয়, বরং এটি আধুনিক অর্থনীতি ও গণতান্ত্রিক কাঠামোর একটি মৌলিক স্তম্ভ।

তিনি নবীন সিএদের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় বুদ্ধিবৃত্তিক অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া দেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসাব ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

আইসিএবি সভাপতি এন কে এ মবিন এফসিএ নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে। পাশাপাশি তিনি নতুন পেশাজীবীদের নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান।

এবারের সমাবর্তনে নভেম্বর-ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সিএ পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে আইসিএবি কাউন্সিল সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নবীন স্নাতকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com