মেঘনা পেট ইন্ডাস্ট্রিজকে শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ | 233 বার পঠিত | প্রিন্ট

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজকে শোকজ
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার (১৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি এই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিকে ডিএসই একটি তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ০১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩২ দশমিক ৪০ টাকায়। আর ৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪২ দশমিক ৭০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৩০ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৪৩ পিএম | বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com