ব্রেকিং >>
ব্রেকিং >>

মিডল্যান্ড ব্যাংকের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ | 433 বার পঠিত | প্রিন্ট

মিডল্যান্ড ব্যাংকের আইপিও অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ ২১ সেপ্টেম্বর বিএসইসির ৮৩৯ তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জাননো হয়েছে।

Responsive Ad Banner

জানা যায়, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর প্রতিটি ১০.০০(দশ) টাকা ইস্যু মূল্যের ৭০,০০০,০০০ টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে। এই আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৭০ (সত্তর) কোটি টাকা পুঁজি উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের ব্যয় নির্বাহ করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট এ্যাসেট ভ্যালু ১৩ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ০.৯০ টাকা এবং বিগত ০৫(পাঁচ) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ১.০৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

উল্লেখ্য, কমিশন শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রত্যেক পরিচালককে আলাদা ভাবে ২%(আইপিও পরবর্তী শেয়ারের) এবং সম্মিলিত ভাবে ৩০%(আইপিও পরবর্তী শেয়ারের) শেয়ারধারণ নিশ্চিত করার শর্তারোপ করে।

এছাড়াও তালিকাভুক্তির পূর্বে কমিশনের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুসারে স্বাধীন পরিচালক নিয়োগের শর্ত প্রদান করা হয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:১৭ পিএম | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com