বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ | 335 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, এডিএন টেলিকম, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মুন্নু সিরামিক এবং এবি ব্যাংক।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ ১৫ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৫.০৩ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার ৪ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৩ কোটি ২৪ লাখ ৪৫ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এডিএন টেলিকম।

সর্বোচ্চ লেনদেন করা অন্য ৫ কোম্পানির মধ্যে- কর্নফুলী ইন্স্যুরেন্সের ২ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৩ লাখ টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৫৭ লাখ ৯৫ হাজার টাকা, মুন্নু সিরামিকসের ১ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকা এবং এবি ব্যাংকের ১ কোটি ২০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪৯ কোম্পানির ৫৮ লাখ ৬৩৪টি শেয়ার ১০১বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৩৪ কোটি ৫৮ লাখ ৪১ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৫০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৮৯ লাখ ৭ হাজার টাকা, দেশবন্ধু পলিমারের ৬৯ লাখ ৩০ হাজার টাকা, প্রগতী ইন্স্যুরেন্সের ৬৮ লাখ ১ হাজার টাকা, সি পার্ল হোটেলের ৫৭ লাখ ৫ হাজার টাকা এবং আইটিসির ৫২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com