রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | 353 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৭ জুন’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ৮ কোটি ৩১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ১০টি হলো- লাভেলো আইস্ক্রিম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, জেমিনি সি ফুডস, এনসিসি ব্যাংক, ফাইন ফুডস, জেএমআই সিরিঞ্জ, ইস্টার্ন ব্যাংক, খান ব্রাদার্স ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ এই ১০ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার টাকার।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। এদিন কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ ৮২ হগাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে জেমিনি সি ফুডস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এনসিসি ব্যাংকের ৪৫ লাখ ৪৯ হাজার টাকা, ফাইন ফুডসের ৩০ লাখ ৮৩ হাজার টাকা, জেএমআই সিরিঞ্জের ২৫ লাখ ৬০ হাজার টাকা, ইস্টার্ন ব্যাংকের ২৪ লাখ ৮৩ হাজার টাকা, খান ব্রাদার্সের ২৩ লাখ ৪৫ হাজার টাকা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ২১ লাখ ৪৩ হাজার টাকা এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com