ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | 260 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডি ফাইন্যান্স, উত্তরা ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এটলাস বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬৫.৩৫ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া ৬ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ উত্তরা ব্যাংকের ২ কোটি ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ১কোটি ৯১ লাখ ১২ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৩ কোম্পানির মধ্যে- এটলাস বাংলাদেশের ১ কোটি ৪৫ লাখ টাকা, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৩৫ লাখ টাকা এবং ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ১২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৩৪ কোম্পানির ৩৫ লাখ ৫৯ হাজার ৩৯১টি শেয়ার ৪৫বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ১৫ কোটি ৯৮ লাখ ৬১ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৩০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪৫ লাখ ২৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫১ লাখ ৪৩ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ৪৯ লাখ ৬১ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৪২ লাখ ৮৩ হাজার টাকা, ড্যাফোডিল কম্পিউটারের ৩৪ লাখ ১৬ হাজার টাকা, জেমিনি সি ফুডসের ৩৩ লাখ ২ হাজার টাকা এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৪ পিএম | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com