শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ জুলাই ২০২৩ | 218 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৫ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, সোনালী পেপার, বেক্সিমকো এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের কোম্পানি লিমিটেড। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৪২ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৪৪ লাখ ৫০ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৬০ লাখ ৫ হাজার, বেক্সিমকোর ২ কোটি ১২ লাখ ৩৫ হাজার এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৫ লাখ ১১৭ হাজার, আরডি ফুডের ১ কোটি ২৪ লাখ ৭৬ হাজার, সালভো কেমিক্যালের ৯২ লাখ ৫০ হাজার, এডিএন টেলিকমের ৬৮ লাখ ৪০ হাজার, গ্রামীণফোনের ৬৪ লাখ ২২ হাজার এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com