বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ মে ২০২৩ | 294 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন। এদিন ব্লক মার্কেটে এই ৬১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকার ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৯ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, সি পার্ল হোটেল এবং চাটার্ড লাইফ ইন্সুরেন্স। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৯ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ৯ কোটি ৩১ লাখ ৬৫ হাজার, সি পার্ল হোটেলের ৭ কোটি ১০ লাখ ৫৩ হাজার এবং চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ০৬ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ কোটি ২৩ লাখ ৪৪ হাজার, স্কয়ার ফার্মার ১ লাখ ৯৭ লাখ ৯৫ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৩৩ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ১১ লাখ ৭৬ হাজার, জেমিনি সি ফুডের ১ কোটি ৬ লাখ ৩ হাজার, ওরিয়ন ফার্মার ৭৬ লাখ ৫২ হাজার এবং রবি আজিয়াটার ৬৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com