বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | 267 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৮১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, সি পার্ল রিসোর্ট, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং এমারেল্ড অয়েল।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৭৯.২৫ শতাংশ।

জানা গেছে, এই ৪ কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের ৪২ কোটি ৩৭ লাখ, সি পার্ল রিসোর্টের ৯ কোটি ১৮ লাখ ১৪ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৬ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার এবং এমারেল্ড অয়েলের ৬ কোটি ২৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী আঁশের ২ কোটি ৪২ লাখ ৯৩ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ২৪ লাখ ৪৮ হাজার, পাওয়ার গ্রিডের এক কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা, খান ব্রাদার্সের এক কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের এক কোটি ১০ লাখ টাকা এবং সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৬০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com