বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | 196 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২১ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৩ কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, এমারেল্ড ওয়েল, আলহাজ টেক্সটাইল এবং মার্কেন্টাইল ব্যাংক।

Responsive Ad Banner

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৪৩ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার ৫ কোটি ৯ লাখ ৫৭ হাজার, এমারেল্ড ওয়েলের ১ কোটি ৭৯ লাখ ৭২ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৭৮ লাখ ৩১ হাজার এবংমার্কেন্টাইল ব্যাংকের ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১ কোটি ২৯ লাখ ৩০ হাজার, বীচ হ্যাচারির ১ কোটি ১৩ লাখ ২০ হাজার, একমি পেস্টিসাইডের ৮৬ লাখ ১৫ হাজার, ফাইন ফুডসের ৭৯ লাখ ৩৫ হাজার, একমি ল্যাবরটরিজের ৭১ লাখ ১ হাজার এবং ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৬৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com