বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | 181 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৩ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৪ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- অ্যামারেল্ড অয়েল, ইস্টার্ন ইন্সুরেন্স, রেনেটা লিমিটেড এবং সি পার্ল হোটেল। আজ এই ৪ কোম্পানির লেনদেন হয়েছে ১৬ কোটি ৬২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৪৬ শতাংশ।

Responsive Ad Banner

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে অ্যামারেল্ড অয়েলের ৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার, রেনেটো লিমিটেডের ৩ কোটি ৬৬ লাখ ৫২ হাজার এবং সি পার্ল হোটেলের ২ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২ কোটি ২৮ লাখ ৭ হাজার, ফরচুনের ১ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার, বেক্সিমকোর ১ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com