বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | 229 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৪ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৩ কোটি ৫০ লাখ ৯৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির সবচেয়ে বেশি লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

কোম্পানিগুলো হলো- এইচআর টেক্সটাইল, সি পার্ল হোটেল এবং স্কয়ার ফার্মা।

আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৭ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে এইচআর টেক্সটাইলের ৪ কোটি ৭১ লক্ষ ২ হাজার, সি পার্ল হোটেলের ৪ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কসের ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯৪ লাখ ৩২ হাজার, ব্যাংক এশিয়ার ৮৪ লাখ ৮৪ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭২ লাখ ৪ হাজার, একমি ল্যাবরোটরিজের ৭১ লাখ ৯৬ হাজার, প্রিমিয়ার ব্যাংকের ৬০ লাখ ৩৪ হাজার এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com