ব্রেকিং >>
ব্রেকিং >>

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩ | 264 বার পঠিত | প্রিন্ট

Responsive Ad Banner

আজ ২৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৭ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকার।

Responsive Ad Banner

এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, জেমিনি সি ফুড এবং স্কয়ার ফার্মা।

আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭৫ লাখ টাকারও বেশি।

যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৫ শতাংশ।

জানা যায়, আজ ব্লক মার্কেটে এই তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি আইপিডিসি ফাইন্যান্সের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৮ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ব্লক মার্কেটে জেমিনি সি ফুডের ৭ কোটি ১২ লাখ ৭১ হাজার এবং স্কয়ার ফার্মার ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ৪ কোটি ৭২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার এবং আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জেনেক্স ইনফোসিসের ৮২ লাখ ৮৯ হাজার, কাশিম ইন্ডাস্ট্রিজের ৭৩ লাখ ৬৪ হাজার, পাওয়ার গ্রিডের ৬ লাখ ৪২ হাজার এবং রেনেটা লিমিটেডের ৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : প্রভিশন সংরক্ষণে আবারও ছাড়

Facebook Comments Box

Posted ৬:৫৮ পিএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com