ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৪৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ মার্চ ২০২৫ | 248 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৪ মার্চ’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ৪৫ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, সানলাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, এসইএমএল লেকচার ফান্ড, ম্যারিকো, লাভেলো আইস্ক্রিম এবং কেডিএস এক্সেসরিজ। আজ এই ৮ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। এদিন কোম্পানিটির ২৫ কোটি ৩০ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

আর ২ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিকর্ন ফার্মার ২ কোটি ৫ লাখ ৩ হাজার টাকা, এসইএমএল লেকচার ফান্ডের ১ কোটি ৯১ লাখ টাকা, ম্যারিকোর ১ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১ কোটি ৩০ লাখ ২৭ হাজার টাকা এবং কেডিএস এক্সেসরিজের ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৩ পিএম | সোমবার, ২৪ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com