ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুন ২০২৪ | 194 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির মোট ৪৪ কোটি ৯৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- সী পার্ল হোটেল, এক্সপ্রেস ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফাইন ফুডস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৯ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল হোটেলের। এদিন কোম্পানিটির ৯ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৮০ হাজার টাকার ইউনিট লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্য দুইটি কোম্পানির মধ্যে- ফাইন ফুডসের ৩ কোটি ৬১ লাখ ২১ হাজার টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩ কোটি ৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৮ পিএম | রবিবার, ২৩ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com