ব্লক মার্কেটে ৪১ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ | 274 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪১ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৪১কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ২৮ লাখ ৭৩ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ইস্টার্ন ব্যাংক। আজ এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ১২ কোটি ৪৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৪ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ৪ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৩২ লাখ ৫৪ হাজার এবং ইস্টার্ন ব্যাংকের ৩ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ৩ কোটি ১৫ লাখ ৮৪ হাজার, ডিবিএইচ ফাইন্যান্সের ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৪৩ লাখ ৬২ হাজার, সিটি ব্যাংকের ১ কোটি ৭ লাখ, সোনালী পেপারের ৮৬ লাখ ৮০ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৭৯ লাখ ৬০ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৭৯ লাখ ১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৯ পিএম | বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com