নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | 212 বার পঠিত | প্রিন্ট
আজ ১৫ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ২৯ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড, বীকন ফার্মাসিউটিক্যালস, কেডিএস এক্সেসরিজ এবং গ্রামীণফোন। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এদিন কোম্পানিটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড ১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- কেডিএস এক্সেসরিজ ৭৪ লাখ এবং গ্রামীণফোন ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৩:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.