নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ মে ২০২৫ | 275 বার পঠিত | প্রিন্ট
আজ ১৯ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির মোট ২৮ কোটি ৫৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এসইএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড, এক্সপ্রেস ইন্সুরেন্স, ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশন এবং কেডিএস এক্সেসরিজ । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসইএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড। এদিন কোম্পানিটির ৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এক্সপ্রেস ইন্সুরেন্স ৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশন ২ কোটি ২৬ লাখ এবং কেডিএস এক্সেসরিজ ১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.