শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ | 218 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির মোট ১৭ কোটি ৭১ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্সুরেন্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৫ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের। এদিন ফান্ডটির ৩ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ২০ লাখ ৩৯ হাজার টাকার ইউনিট লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্সুরেন্সের ১ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com