নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ মে ২০২৫ | 193 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে ১২৮টি কোম্পানির মোট ২৪৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর আগের সপ্তাহে (২৭-৩০ এপ্রিল ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৭টি কোম্পানির ১৫৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে ৯২ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার লেনদেন বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ১০টি কোম্পানির মোট ২২৩ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এই ১০টি কোম্পানি হলো— ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, এনসিসি ব্যাংক, এসইএমএল লেকচার ফান্ড, কেডিএস এক্সেসরিজ, রেনেটা, বেক্সিমকো ফার্মা এবং এনআরবি ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৪৬ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫১ টাকা ৯০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ২৪ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৬ টাকা ৭০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ সোস্যাল ইসলামী ব্যাংকের ১৭ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮ টাকা ৪০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে— লাভেলো আইস্ক্রিমের ৬ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা, এনসিসি ব্যাংকের ৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা, এসইএমএল লেকচার ফান্ডের ৫ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৫ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা, রেনেটার ৪ কোটি ৯১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা এবং এনআরবি ব্যাংকের ২ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ১০:১৬ অপরাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.