ব্রেকিং >>
ব্রেকিং >>

বেক্সিমকোর তত্ত্বাবধায়ককে ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ মার্চ ২০২৫ | 167 বার পঠিত | প্রিন্ট

বেক্সিমকোর তত্ত্বাবধায়ককে ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা
Responsive Ad Banner

বেক্সিমকো গ্রুপ পরিচালনায় নিয়োগকৃত তত্ত্বাবধায়ককে ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে, গত ১০ নভেম্বর প্রতিষ্ঠানটিতে তত্ত্বাবধায়ক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে যথাযথ বলে স্বীকৃতি দিয়েছে আদালত।

বুধবার (১২ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেয়।

Responsive Ad Banner

এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের দাখিলকৃত রিটের পরিপ্রেক্ষিতে আদালতের রায়ে বলা হয়, বেক্সিমকো গ্রুপ নিজেই তাদের ব্যবসা পরিচালনা করবে।

এছাড়া, বেক্সিমকো গ্রুপের ঋণসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার মুনিরুজ্জামান এবং বেক্সিমকোর পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল অংশ নেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর, হাইকোর্টের একই বেঞ্চ বাংলাদেশ ব্যাংককে বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছিল। সেইসাথে, বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেওয়া অর্থ উদ্ধার এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় আদালত।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪০ পিএম | বুধবার, ১২ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com