রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিনিয়োগ বাড়াতে কাস্টোডিয়ান ব্যাংকগুলোর সঙ্গে বিএসইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ মে ২০২৫ | 186 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগ বাড়াতে কাস্টোডিয়ান ব্যাংকগুলোর সঙ্গে বিএসইসির বৈঠক
Responsive Ad Banner

বাংলাদেশের পুঁজিবাজারকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সঙ্গে বৈঠক করেছে বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল কাস্টোডিয়ান ব্যাংক অব নিউ ইয়র্ক মেলন (BNYM)। বৈঠকে অংশ নেয় ব্যাংকটির বাংলাদেশে সাব-কাস্টোডিয়ান এইচএসবিসি বাংলাদেশ-এর প্রতিনিধি দলও।

বৃহস্পতিবার (২২ মে) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Responsive Ad Banner

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখ, ব্যাংক অব নিউ ইয়র্ক মেলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ কাসেম, এইচএসবিসি বাংলাদেশের হেড অব ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস মনির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. নাজমুল হাসান ও ভাইস প্রেসিডেন্ট শাইলা আলম ত্রিশা উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশের পুঁজিবাজারের সাম্প্রতিক অগ্রগতি, বিএসইসির দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বাজার তদারকি ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষভাবে আলোচনায় উঠে আসে:

সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-কে পূর্ণমাত্রায় কার্যকর করা,

পুঁজিবাজারে প্রযুক্তিগত অবকাঠামো জোরদারকরণ,

আইন ও বিধিমালার আধুনিকায়ন,

টি-প্লাস-ওয়ান (T+1) সেটেলমেন্ট পদ্ধতি চালু করার পরিকল্পনা।

বৈঠকে আরও আলোচনা হয় কিভাবে কাস্টোডিয়ানদের ভূমিকা জোরদার করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বাজারকে আরও আকর্ষণীয় করে তোলা যায়।

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, বিনিয়োগবান্ধব ও স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তুলতে কমিশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এবং এই বৈঠক দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথকে আরও প্রশস্ত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com