রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিনিয়োগকারীর অর্থ সুরক্ষায় সিএমএসএফ পুনর্গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | 145 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীর অর্থ সুরক্ষায় সিএমএসএফ পুনর্গঠনের উদ্যোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্থিতিশীলতা তহবিল (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড—সিএমএসএফ) আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনা করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে নতুন আইন প্রণয়ন এবং সিএমএসএফ-কে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বর্তমান বোর্ড পুনর্গঠন করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেছে কমিশন।

বিএসইসি সূত্রে জানা যায়, নতুন আইন কার্যকর হলে বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষা এবং তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে। ইতোমধ্যেই প্রস্তাবিত খসড়া আইন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Responsive Ad Banner

অনিয়ম চিহ্নিতের পর সংস্কারের উদ্যোগ
রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব পাওয়া বর্তমান কমিশন গত বছর সিএমএসএফ-এর কার্যক্রমে নানা অনিয়ম খুঁজে পায়। দেখা গেছে, আগের বোর্ডের অস্বাভাবিক ব্যয় ছিল। তারা মাসে প্রায় ১০টি সভা করত এবং প্রতিটি সভায় সদস্যরা ৮ হাজার টাকা করে সম্মানী নিতেন। এসব কারণেই বিএসইসি মনে করছে, আইনি কাঠামো শক্ত করা ছাড়া তহবিলের কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব নয়।

নতুন বোর্ড কাঠামো
প্রস্তাবিত আইন অনুযায়ী, সিএমএসএফ পরিচালনার জন্য একটি সাত সদস্যের নতুন বোর্ড গঠন করা হবে।

চেয়ারম্যান: বিএসইসি চেয়ারম্যান

সদস্য: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব

সদস্য: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান

সদস্য: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান

সদস্য: পাবলিকলি লিস্টেড কোম্পানিজের অ্যাসোসিয়েশনের সভাপতি

সদস্য সচিব: সিএমএসএফ প্রধান নির্বাহী কর্মকর্তা

সিএমএসএফ প্রধান নির্বাহী ওয়াসি আজম বলেন, “বিনিয়োগকারীদের বিশাল অঙ্কের অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব বোর্ড ছাড়া টেকসই নয়। তাই নতুন বোর্ড গঠন এখন সময়ের দাবি।”

ব্যয় নিয়ন্ত্রণ ও কার্যক্রম সমন্বয়
অতিরিক্ত ব্যয় কমাতে সিএমএসএফ ভবিষ্যতে নিজস্ব অফিসের পরিবর্তে বিএসইসি’র ফিনান্সিয়াল লিটারেসি উইং অথবা বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)-এর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালাবে। এতে অফিস ভাড়া ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।

এছাড়া সিদ্ধান্ত হয়েছে—সিএমএসএফ জমাকৃত অর্থ দিয়ে সরাসরি শেয়ার কেনা-বেচা করা হবে না। বরং এ তহবিল থেকে প্রাপ্ত সুদের আয় বিনিয়োগকারী সচেতনতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে।

সিএমএসএফ-এর বর্তমান অবস্থা
২০২১ সালের জুনে গঠিত সিএমএসএফ-এর প্রধান দায়িত্ব হলো অমীমাংসিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা। বর্তমানে তহবিলে রয়েছে—

  • ৮১৩ কোটি টাকা নগদ অর্থ
  • ১ হাজার ৯২ কোটি টাকার শেয়ার ডিভিডেন্ড

 

Facebook Comments Box

Posted ৭:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com