ব্রেকিং >>
ব্রেকিং >>

বিদায়ী সপ্তাহে মুনাফায় ১৯ খাতের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | 268 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে মুনাফায় ১৯ খাতের বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতে। এর ফলে এই ১৯ খাতের বিদায়ী সপ্তাহে মুনাফায় রয়েছে। একই সময়ে লোকসানে রয়েছে ১ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিরামিকস খাতে। এই খাতে ১৭.৬০ শতাংশ দর বেড়েছে। ১৫.৫০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাট খাত। একই সময়ে ১২.২০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাতে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- বস্ত্র খাতে ১০.২০ শতাংশ, কাগক ও প্রকাশনা খাতে ৮.১০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৮.১০ শতাংশ, আর্থিক খাতে ৭.২০ শতাংশ, প্রকৌশল খাতে ৬.৯০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৬.৩০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৬.৩০ শতাংশ, চামড়া খাতে ৬.০০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫.১০ শতাংশ, ব্যাংক খাতে ৪.৩০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.৩০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.২০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৭০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.২০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।

এদিকে, বিদায়ী সপ্তাহে বিবিধ খাতে ০.২০ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:০১ এএম | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com