বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জে ৪ কোম্পানির দাপট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | 217 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জে ৪ কোম্পানির দাপট
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৫-১৮ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে ৪ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, তাওফিকা ফুডস এবং বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড। এই ৪ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনারের শীর্ষ তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, গত সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৮.১৪ শতাংশ দর বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ১৬.৬৬ শতাংশ।

ডিএসইর গেইনারের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। আলোচ্য সপ্তাহে প্রতিষ্ঠানটির ইউনিট দর ১৭.৫৭ শতাংশ বেড়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ইউনিট দর বেড়েছে ২০.৮৩ শতাংশ।

ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার নবম স্থানে অবস্থান করছে তাওফিকা ফুডস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১২.২৫ শতাংশ বেড়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৪৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকায় দশম স্থানে অবস্থান করছে বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১১.৬৭ শতাংশ বেড়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার দশম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮.৪৯ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২০ এপ্রিল ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com