শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্রি বৃদ্ধিতে লিন্ডে বাংলাদেশের ইপিএসে উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | 66 বার পঠিত | প্রিন্ট

বিক্রি বৃদ্ধিতে লিন্ডে বাংলাদেশের ইপিএসে উল্লম্ফন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির আয়, পরিচালন নগদ প্রবাহ এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য—সব সূচকেই উন্নতি হয়েছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম তিন মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ২৯ পয়সা।

Responsive Ad Banner

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ টাকা ৮০ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭ টাকা ৫৩ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ২১০ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, বিক্রি বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমে যাওয়ার কারণে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে। পাশাপাশি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বাড়ায় এনওসিএফপিএসের উন্নতি হয়েছে। আর আলোচ্য সময়ে মুনাফা অর্জনের ফলে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও বৃদ্ধি পেয়েছে।

 

Facebook Comments Box

Posted ১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com