ব্রেকিং >>
ব্রেকিং >>

বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি, কমোডিটি ব্রোকারেজ লাইসেন্স দেওয়ার পথে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট

বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি, কমোডিটি ব্রোকারেজ লাইসেন্স দেওয়ার পথে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে তা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কমোডিটি ব্রোকারেজ লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের খবরের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

Responsive Ad Banner

বিশ্বের বিভিন্ন দেশে কমোডিটি এক্সচেঞ্জের ভূমিকা:
আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, চীন, ভারত, জাপান, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কমোডিটি এক্সচেঞ্জ অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সিএসইর পুরোনো উদ্যোগ, নতুন গতি:
তিনি বলেন, চিটাগাং স্টক এক্সচেঞ্জ কয়েক বছর আগে কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে সিএসই আবারও তৎপর হয়।

চেম্বার-আইডিএলসির সংলাপে বিএসইসি চেয়ারম্যানের আশ্বাস:
এর আগে গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট: গ্রোথ ডায়ালগ- পাথওয়ে টু লিস্টিং’ শীর্ষক সংলাপে বিএসইসি চেয়ারম্যানের কাছে কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়টি তুলে ধরা হয়। এসময় চেয়ারম্যান দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কয়েক মাসের মধ্যেই উদ্বোধনের আশা:
চেম্বার সভাপতি বলেন, বিএসইসির সর্বশেষ সভায় কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ উদ্বোধন করা সম্ভব হবে।

Facebook Comments Box

Posted ১১:৪৩ এএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com