নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস পিএলসি (বিবিএস ক্যাবলস) এবং আরডি ফুড পিএলসির (আরডি ফুড) ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিবিএস ক্যাবলসের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ‘ডেভেলপিং’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে বিবিএস ক্যাবলসের এই পর্যবেক্ষণমূলক ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, আরডি ফুডের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ নির্ধারণ করেছে। পাশাপাশি কোম্পানিটির দৃষ্টিভঙ্গি ‘স্টেবল’ বা স্থিতিশীল হিসেবে নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং নির্ধারণের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে আরডি ফুডের এই পর্যবেক্ষণমূলক ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।
Posted ১১:০০ এএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.