সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বাংলাদেশ ব্যাংক: ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সহানুভূতিপূর্ণ পদক্ষেপ নিতে পারে সরকার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | 204 বার পঠিত | প্রিন্ট

বাংলাদেশ ব্যাংক: ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সহানুভূতিপূর্ণ পদক্ষেপ নিতে পারে সরকার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে সরকার। সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, “যদি ছোট ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকারের সামর্থ্যের মধ্যে তাদের পরিস্থিতি বিবেচনা করা হতে পারে।”

Responsive Ad Banner

আরিফ হোসেন খান জানান, শেয়ারবাজারের মাধ্যমে এসব ব্যাংকে বিনিয়োগ করা সাধারণ বিনিয়োগকারীদের উদ্বেগ সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, “মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণকারীরা বিষয়টি বিবেচনা করতে পারেন। এটি প্রচলিত হিসাববিধির বাইরে গিয়ে একটি সহানুভূতিশীল পদক্ষেপ হতে পারে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি জানান, “সরকার গত মার্চ মাসে এই পাঁচটি ব্যাংক একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠায়, যা বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে।”

নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “আইনি কাঠামো সম্পন্ন হওয়ার পরই নতুন ব্যাংকটির কার্যক্রম শুরু হবে। প্রথমে সরকার আবেদনকারী হিসেবে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম নিবন্ধক (আরজেএসসি)-এর কাছে নতুন কোম্পানি গঠনের আবেদন করবে, যেখানে পরিচালনা পর্ষদ ও শেয়ার কাঠামোর বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে।”

আরজেএসসি অনুমোদন দেওয়ার পর নতুন প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংক কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়ার আবেদন করবে। প্রয়োজনীয় সব অনুমোদন সম্পন্ন হলে নতুন ইসলামী ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বলে জানান মুখপাত্র।

Facebook Comments Box

Posted ৭:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com